Monday, November 21, 2016

সূরা বাকারাহ, আয়াত: ২৫৪


খাওয়ার হাদীস


হাদীস (প্রার্থনা)


সূরা-হাশর আয়াত:১৯


আয়াতুল কুরসী


সূরা বাক্বারা পাঠ করার ফজিলত


সর্বশ্রেষ্ঠ স্ত্রী


শপথ প্রসঙ্গ

                                                     বিসমিল্লাহির রহমানির রহিম
                                      (পরম করুনাময় আল্লাহের নামে শুরু করিলাম)


أيمان শব্দটি يمين শব্দের جمع (বহুবচন), অর্থ কসম বা শপথ। তবে يمين শব্দের মূল অর্থ ডান হাত। এটি কসম অর্থে ব্যবহৃত হওয়ার কারণ হলো, তখনকার লোকজন শপথ করার সময় একে অপরের হাত ধরত। শরীয়তের পরিভাষায় يمين তথা কসম বলা হয়, আল্লাহ তাআলার নাম কিংবা সিফাত উল্লেখ করে শপথকৃত বিষয়টির প্রতি গুরুত্বারোপ করা।
শপথ দুই প্রকার।
(এক) আল্লাহ তাআলার কোন সৃষ্টি নিয়ে শপথ করা
যেমন- কাবা শরীফ, নবী, আমানত, জীবন, প্রতিমা অথবা আউলিয়া। এ প্রকার শপথ হারাম ও শির্‌ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
শুনে রাখ; আল্লাহ তাআলা তোমাদেরকে বাপ-দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। তোমাদের কেউ শপথ করলে আল্লাহ্‌র নামেই করবে অথবা নীরবতা অবলম্বন করবে।[বুখারি ৬১৫৫]
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :
যে ব্যক্তি গাইরুল্লাহ্‌র নামে কসম করল সে শির্‌ক করল। [আবু দাউদঃ ২৮২৯]