Saturday, January 27, 2018

রাফউল ইয়াদাঈনের সব হাদীস : পক্ষে বিপক্ষের সবার দলীলই তো দেখলেন, এবার সব হাদীস নিজেই পড়ে সিদ্ধান্ত নিন।

Raful Yadain

রাফউল ইয়াদাঈন অর্থ: দুই হাত উত্তোলন করা । এটি আল্লাহর নিকটে আত্মসমর্পণের অন্যতম নিদর্শন। সহীহ হাদীস থেকে জানা যায়, আল্লাহর রাসূল (সাঃ) স্বলাতে চার জায়গায় দু’হাত উঠাতেন অর্থাৎ চার জায়গায় রাফউল ইয়াদাঈন করতেন ।

১. তাকবীরে তাহরীমার সময় ২. রুকুতে যাওয়ার সময়
৩. রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবার সময় এবং
৪. তৃতীয় রাকায়াতে দাঁড়িয়ে বুকে হাত বাঁধার সময় ।
কিন্তু সহীহ হাদীস থেকে অসংখ্য দলীল থাকা স্বত্বেও আমাদের দেশের হানাফী মাযহাবের ফতোয়া হচ্ছে: নামাযে প্রথম তাকবীর ছাড়া আর কখনো দুই হাত উঠাবে না । (হিদায়াত, ১ম খন্ড, ৮৬ পৃষ্ঠা)